• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৩:৪৫ দুপুর

ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে রেলি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার সকালে মৎস্য পক্ষ উপলক্ষে একটি রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-১ আসনের এমপি মো. আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

সফল মৎস্য চাষি আবুল কালাম আজাদ বলেন, চাকরির পিছনে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ না করে সামান্য পুঁজি দিয়ে মাছ চাষ করলে খুব সহজেই বেকারত্ব দুর করা যায়।

কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম বলেন, মাছ চাষ বৃদ্ধি করা গেলে একদিকে আমিষের চাহিদা পুরণ হবে। অপরদিকে বেকারত্ব দুর হবে এবং আয় বৃদ্ধি পাবে। আমিষের ঘাটতি মেটাতে বাড়ির আশপাশের ডোবা ও পুকুরে মাছ চাষ বাড়াতে হবে। এসময় মাছ চাষে সাফল্য অর্জন করা মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]