"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ। এ সময়ে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ের সফল উদ্যোক্তা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর