• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৪:৩১ দুপুর

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে জবি ছাত্রদল নেতা রুমির উদ্যোগে খাবার ও পানি বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে অসহায় ও শ্রমজীবী মানুষের হাতে খাবার ও পানি তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সাধারণ মানুষের জন্য আজীবন সংগ্রামী একজন নেত্রী। তাঁর জন্মদিনে কেবল আনুষ্ঠানিকতা নয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই আমরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকবে। মানবিক ও কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে আমরা একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।”

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]