মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী সুধারাম থানা ও নোয়াখালী পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের নাগরিক সমাজের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও আলোচনা প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান হবে স্পষ্ট ও কঠোর। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় বিবেচনা না করে মাদক ব্যবসা ও মাদক বিস্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজই ভবিষ্যতের শক্তি। মাদকের ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করতে পরিবারকে আরও সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং তাদের চলাফেরা ও মানসিক অবস্থার বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মাদক সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান।মাদকাসক্ত ব্যক্তি ও ব্যবসায়ী যে দলেরই হোক কোনো সুপারিশ এবং ছাড় না দেওয়ায় আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার এনএম নাসিরউদ্দিন,সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর