• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
তারেক পাঠান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:১৫ বিকাল

মনোহরদীতে প্রশাসন ও এসিল্যান্ডের তাৎক্ষণিক পদক্ষেপে বাল্যবিয়ে বন্ধ , বর ও কনের মায়ের লিখিত মুচলেকা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

​নরসিংদীর মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেবুতলা ইউনিয়নের শেখেরগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

​স্থানীয় সূত্রে জানা যায়, শেখেরগাঁও গ্রামের মৃত হাসিমুদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে তানজিমা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আজহারুল ইসলামের (২২) বিয়ের আয়োজন চলছিল। ​প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়। পরে কনে তানজিমা প্রাপ্তবয়স্ক (১৮ বছর) হওয়ার আগে তাকে কোনোভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ করা হবে না—এমন মর্মে কনের মা আছমা খাতুন ও বরের মা রমিজা খাতুনের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার উপস্থিত ছিলেন ।

​মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]