ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে 'গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা'র ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর সহসম্পাদক মো. মতিউর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে গৌরীপুর পৌর এলাকার গৌরীপুর সরকারি কলেজ রোডে সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সংস্থার আহ্বায়ক মো. কামাল উদ্দিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন শাহজাহান কবির হিরা। কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. আবদুল কাদির (দৈনিক সকালের সময় ও বিডি২৪লাইভ ডটকম), সহসাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান মনি (দৈনিক এদিন), কোষাধ্যক্ষ মো. শামীম হোসেন আলভী (দৈনিক মানবজমিন), সম্মানিত সদস্য মো. শাহজাহান কবীর হীরা (দৈনিক আলোকিত সকাল), মো. মশিউর রহমান কাউসার (দৈনিক আমাদের সময়), মো. শামীম খান (দৈনিক তৃতীয় মাত্রা) ও আরিফ আহম্মেদ (দৈনিক আগামীর সময়)। সভায় সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, মহসিন শাহ্, মুখলেছুর রহমান, এইচটি তোফাজ্জল ও হলি সিয়াম শ্রাবণসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর