ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একমাত্র নারী বিদ্যাপীঠ নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান মৌলভী আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও আয়া খুরশেদা বেগমের অবসরজনিত বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সঙ্গে এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থী এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক, এডহক কমিটির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, অভিভাবক সদস্য মো. গিয়াস উদ্দিন বিপ্লব, এডহক কমিটির সাবেক সদস্য মন্তাজ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল ও সিনিয়র শিক্ষক কাজী সাফিয়া খাতুন।
অনুষ্ঠানে বক্তারা অবসরগ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর