• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০২:৫৯ দুপুর

বিশ্বরেকর্ড ভেঙে দিলেন ঋষভ পান্ত

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে ১০০ ছক্কা পূর্ণ করার রেকর্ডও এখন তার দখলে।

দ্রুতগতির ফিফটির পথে লং লেগের ওপর দিয়ে পুল করে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটি পূর্ণ করেন পান্ত। সেই ছক্কাটিই ছিল তার টেস্ট ক্যারিয়ারের ১০০তম।

এ নিয়ে টেস্ট ক্রিকেটে ১০০ বা তার বেশি ছক্কা মারা ব্যাটসম্যানের তালিকায় চতুর্থ নাম হিসেবে যুক্ত হলো পান্তের নাম। তার আগে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।

তবে গতি বিচারে সবাইকে ছাড়িয়ে গেছেন পান্ত। মাত্র ৫১ টেস্টে এবং ৪,৯১৮ বল খেলে তিনি ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছেছেন। এর আগে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড ছিল গিলক্রিস্টের। অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৬,৫৭৮ বল খেলে এই কীর্তি গড়েছিলেন।

এই তালিকায় এরপর আছেন বেন স্টোকস, ৯,০৪২ বল খেলে ১০০ ছক্কা পূর্ণ করেছিলেন তিনি। ব্রেন্ডন ম্যাককালাম এই মাইলফলকে পৌঁছান ৯,৭৫৬ বল খেলে।

সংখ্যার হিসাবে অবশ্য এখনও সবার ওপরে স্টোকস। তার টেস্ট ক্যারিয়ারে ছক্কার সংখ্যা ১৩৮। ১০৭ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে ম্যাককালাম। গিলক্রিস্ট ও পান্ত—দুজনেরই ছক্কার সংখ্যা এখন ১০০।

ভারতীয় ক্রিকেটে পান্তের এই অর্জন তাই শুধু একটি ব্যক্তিগত মাইলফলক নয়, টেস্ট ক্রিকেটের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য রেকর্ড।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]