• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৮ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০৪ দুপুর

বিশ্ব আলোকচিত্র দিবস জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালার আয়োজন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এ কর্মসূচি আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। প্রতিযোগিতায় জমা পড়া ছবিগুলো থেকে বিচারকমণ্ডলী সেরা ৫০টি আলোকচিত্র বাছাই করে প্রদর্শনী গ্যালারিতে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদীর । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া প্রদর্শনী গ্যালারি ঘুরে দেখেন এবং তরুণ আলোকচিত্রীদের তোলা ছবির প্রশংসা করেন। তিনি বলেন, তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সদস্য সচিব দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মন্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় সাংবাদিক ও তরুণ আলোকচিত্রীরা।

আয়োজকরা জানান, ফটোগ্রাফি এখন শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি আধুনিক দৃশ্যশিল্প ও পেশার অন্যতম মাধ্যম। একটি ফ্রেমের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র ও ইতিহাসকে ধরে রাখা সম্ভব। নতুন প্রতিভাবান আলোকচিত্রী খুঁজে বের করা এবং তরুণদের উৎসাহিত করতে প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

প্রতিযোগিতা শেষে স্কুল ও কলেজ- দুটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান এবং দ্বিতীয় হয় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন। কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক এবং দ্বিতীয় স্থান অর্জন করে একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]