• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:৫৭ দুপুর

শিশু ধর্ষণ ও হত্যা: এক মাসের মধ্যে রায়, ধর্ষকের মৃত্যুদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় এক ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি রবিউল শিকদার ওরফে রবি (৩৫)। আজ বুধবার দুপুরে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এ মামলার বিচারিক কার্যক্রম মাত্র এক মাসের মধ্যে শেষ করে এই রায় দেওয়া হলো। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রবিউল শিকদার ওরফে রবি আদালতে উপস্থিত ছিলেন। তিনি সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী। আদালতে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন শিশু জান্নাতুলের বাবা মফিজুর রহমান ও মা লাবনী খানম। তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

নিহত শিশু জান্নাতুল মাওয়া নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। গত ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটি দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশি রবিউল শিকদার ওরফে রবির ঘরের ভেতর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। পরে শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ২১ জুলাই নিহত শিশুটির বাবা বাদী হয়ে রবিউল শিকদার ওরফে রবিকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ রিপোর্টসহ অন্যান্য আলামত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে মাত্র ১১ কার্যদিবসের মধ্যে গত ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

এরপর মামলার চার্জ গঠন করা হয়। এরপর মাত্র ৯ কার্যদিবসের মধ্যে বাদীসহ মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত তাকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]