রৌমারীতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা অশোক কুমার রায় এবং কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রনজু, উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির কৃষক।
কংগ্রেসে আধুনিক কৃষির প্রচার ও প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ ও নারীদের আধুনিক কৃষির সঙ্গে সম্পৃক্ত করে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর