• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৫ মিনিট পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:৫৭ রাত

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের উদ্যোগে গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে। গণশুনানিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থী ও সাধারণ মানুষ তাঁদের নানা সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি ইউএনওর কাছে তুলে ধরছেন।

সপ্তাহের প্রতি বুধবার গণশুনানিতে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সরকারি সেবা সংক্রান্ত সমস্যা এবং নাগরিক দুর্ভোগের কথা জানান উপস্থিতরা। তাঁদের অভিযোগ ও সমস্যার গুরুত্ব বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা দ্রুত সমাধান এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করাই গণশুনানির মূল উদ্দেশ্য।

স্থানীয়রা মনে করছেন, গণশুনানির মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হচ্ছে। তাঁদের প্রত্যাশা, এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাঁদের সমস্যা দ্রুত সমাধানের জন্য গণশুনানি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি সেবা গ্রহণে কোনো নাগরিক যাতে হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]