• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৩:৪৮ দুপুর

বিএনপি’র সাবেক মহাসচিব মরহুম সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এ উপলক্ষে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনব্যাপী কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র্যা লি, মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, স্মরণ সভা, কাঙালি ভোজ, দোয়া ও মিলাদ মাহফিল। সকাল থেকে মূলবাড়ি এলাকায় মরহুমের কবরে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ ছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেয়।

এ সময় মরহুম সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের আহ্বায়ক আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ (ভিপি শহিদ), উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সালিমা তালুকদার আরুণী দাদা মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া করেন। মরহুমের কবরস্থানে গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি’র মহাসচিবের দায়িত্ব পালন করার পাশাপাশি সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচার এরশাদ সরকার পতনের গণআন্দোলনে রাজপথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি চারদলীয় ঐক্যজোটের রূপকার ছিলেন। ১৯৯৬ সাল থেকে তিনি ৪ দলীয় লিয়াজোঁ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ১৯৯৯ সালের ২০ আগস্ট সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]