টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষ রোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর এলাকায় র্যালি ও সংক্ষিপ্ত বক্তব্য শেষে বৃক্ষরোপন এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান করে দলটির নেতাকর্মীরা।
মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য সচিব তারেক রেজা, যুগ্ম আহ্বায়ক মাহবুব সিদ্দিকী প্রমুখ। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী অংশ নেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর