কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২ সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রীজেরপার বাজারের ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ি আব্দুল কাদের সার বিক্রি করে ক্রেতাকে বিক্রয় মোমো না দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করেন।
অপরদিকে বৃহস্পতিবার বিকেলে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদাম ঘরে সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বিক্রয় রেজিস্টারের চেয়ে ৮ বস্তা ডিএপি সার বেশী মজুদ পাওয়ায় উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উভয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানিয়েছেন , কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর