• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
মোঃ ইমরান হোসেন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৯:১৫ রাত

কলকাতার হোটেলে আগুনে প্রাণ গেল সাতক্ষীরার দুজনের 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতরা হলেন উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে এস এম আলিমুজ্জামান সাজু (৪৫) এবং কালিগঞ্জ উপজেলার বাসিন্দা রেবতী সরকার। তারা চিকিৎসা ও ব্যক্তিগত কাজে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত এস এম আলিমুজ্জামান সাজু পেশায় একজন ঘের ব্যবসায়ী ছিলেন। তার স্বজন মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরের ব্যথার চিকিৎসার জন্য প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে সাজু ভারতে যান। চিকিৎসা শেষে বুধবারই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার পরিবর্তে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পরিবারের কাছে আসে।

স্বজনরা জানান, সাজু চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত কিছু কাজও সেরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। অন্যদিকে নিহত রেবতী সরকারও কালিগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।তবে তিনি কী উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন এবং অগ্নিকাণ্ডের সময় হোটেলের কোন অবস্থানে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে হোটেলে অবস্থানরত বেশ কয়েকজন ব্যক্তি আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়নি। এ ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। হোটেলটিতে বেশ কয়েকজন বাংলাদেশি অবস্থান করছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। কলকাতার ওই অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জের দুই বাসিন্দার মৃত্যুর ঘটনায় স্থানীয় পর্যায়েও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]