• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৯:১০ রাত

ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা ৭৫৭ 

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৭৫৭ জন মার্কিন সেনা আহত এবং ১৮ জন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যুদ্ধাহত সংক্রান্ত তথ্যভান্ডারের সর্বশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পেন্টাগন তাদের হতাহতদের তথ্য হালনাগাদ করেছে। এতে নতুন করে ৫০ জনের বেশি আহত মার্কিন সেনার তথ্য যুক্ত করা হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা অচলাবস্থায় থাকার মধ্যেই হতাহতের এই নতুন হিসাব প্রকাশ করা হলো।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যুদ্ধাহত বিশ্লেষণ ব্যবস্থা এবং ‘অপারেশন এপিক ফিউরি’র তথ্য একত্র করে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

গত মাসে প্রতিরক্ষা দপ্তর তাদের তথ্যভান্ডারে ‘বিদেশি অভিযান’ নামে একটি নতুন বিভাগ চালু করে। সেখানে ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। তবে এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতের কারণে ঘটেছে, সে বিষয়ে পেন্টাগন এখনো বিস্তারিত তথ্য দেয়নি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ জুলাইয়ের তারিখটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কংগ্রেসকে দেওয়া যুদ্ধক্ষমতা আইনের নোটিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই নোটিশে ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর কথা জানানো হয়েছিল।

এর আগে মার্কিন সেনাদের হতাহতের তথ্য প্রকাশ নিয়ে পেন্টাগন সমালোচনার মুখে পড়ে। গত মাসে ইরানের হামলা অব্যাহত থাকার মধ্যেই মার্কিন তথ্যভান্ডারে নিহত ও আহত সেনার সংখ্যা কমে যায়। পরে চারজন নিহত এবং কয়েক ডজন আহত সেনার তথ্য পুনরায় যুক্ত করা হয়। তখন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিল, সাময়িক তথ্যগত সমস্যার কারণে সংখ্যাগুলো কমে গিয়েছিল।

ইরানের সঙ্গে চলমান সংঘাতে আহত মার্কিন সেনাদের তথ্য প্রকাশেও পেন্টাগন ধীরগতি দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কর্মকর্তারা এর পেছনে নিরাপত্তাজনিত কারণের কথা বলেছেন।

এদিকে বুধবার ট্রাম্প দাবি করেছেন, ইরান পরিস্থিতি বর্তমানে ‘খুব ভালো’ অবস্থায় রয়েছে। তবে তিনি তেহরানের সঙ্গে মার্কিন আলোচনা স্থগিত রেখেছেন। একই সময়ে হরমুজ প্রণালি এখনো ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনাকেন্দ্র হিসেবে রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]