বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের কষ্ট দেখে গুরুদাসপুরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে আইপিএস প্রদান করেছে রাশেদ-নিলু ফাউন্ডেশন। শিক্ষকদের প্রতি প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এমন মানবিকতার নজির রাখলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজেই।
বৃহস্পতিবার দুপুরের দিকে ফাউন্ডেশনটির চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো. রাশিদুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের হাতে ওই আইপিএস তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম জানান, বিদ্যুৎ না থাকলেও এই আইপিএস দিয়ে কমপক্ষে ৫টি ফ্যান চলে। স্কুল ছাড়াও মসজিদ-মাদ্রাসায় ফ্যান দেয় রাশেদ-নিলু ফাউন্ডেশন। শিক্ষার্থী, দুস্থ ও অসহায় মানুষসহ বিভিন্ন রোগীর চিকিৎসা খরচ বহনে ব্যাপক অবদান রাখছে ফাউন্ডেশনটি।
শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আফসার আলী বলেন- "রাশিদুল এই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। গুরুদাসপুরের মানুষের প্রতি তাঁর অনেক অবদান রয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমে আমাদের কষ্ট বেড়ে যায়। তাই দেখে তিনি প্রতিশ্রুতি মোতাবেক একটি আইপিএস দিলেন। এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাশেদ-নিলু ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই।"
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর