বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোণায় রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণীবিতান বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসন, নেত্রকোণার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কয়েক দিন ধরে সতর্ক ও অবহিত করা হয়।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচজনকে ২০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীদের পুনরায় অবহিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেত্রকোণার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে জেলার সব ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর