• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৮:৪৪ রাত

ঈশ্বরগঞ্জে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রীতি অলিম্পিয়াড ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

ওয়াইপিএজির সদস্য সানজিদা স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর ইসরাত আর্শিয়ানা মৌ। পরে সংগঠনের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন ওয়াইপিএজির সদস্য দিয়াড়ী সরকার বৃন্দা। সম্প্রীতি অলিম্পিয়াডে উচাখিলা উচ্চ বিদ্যালয়, বড়হিত উচ্চ বিদ্যালয়, চরনিখলা উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯৮ জন শিক্ষার্থী বহু নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অলিম্পিয়াডে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন শিক্ষার্থীকে ক্রেস্ট এবং আরও সাতজনকে মেডেল প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। তাই তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও ভিন্নমতের প্রতি সম্মানবোধ গড়ে তোলা জরুরি।

সংঘাত ও বিভাজনের পরিবর্তে পারস্পরিক সম্প্রীতি ও শান্তির চর্চার মাধ্যমে একটি সুন্দর ও সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে। মতের ভিন্নতা থাকলেও পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদার, হাবিবুর রহমান হাবিব, পিএফজি অ্যাম্বাসেডর ও ঈশ্বরগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, ওয়াইপিএজির সদস্য ইশতিয়াক আহমেদ ইসহাক, দ্য হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামানসহ আয়োজক সংগঠনের সদস্যরা।

আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]