• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০৮ সকাল

বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে

ছবি: সংগৃহীত

মিচেল স্টার্কের বিধ্বংসী পেস বোলিংয়ের সামনে ম্যাকাই টেস্টে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা। যদিও সেই লজ্জা আপাতত এড়ানো গেছে, প্রথম সেশন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে ২৩ ওভারে ৬ উইকেটে ৩৫ রান তুলেছে তারা।

ডারউইনে অবিশ্বাস্য জয়ের পর ম্যাকাই টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু টস হেরে ব্যাট করতে নেমেই স্টার্কের ভয়ংকর পেসের সামনে অসহায় হয়ে পড়ে টাইগাররা। ইনিংসের প্রথম ২২ বলেই ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন অজি এই পেসার।

৬.৪ ওভারেই ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যে ৪ ওভার বোলিং করে ৩টি মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেন স্টার্ক। ক্যারিয়ারে এর আগেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় মাত্র ১৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার।

শুরুতেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে পরিণত করেন স্টার্ক। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন তিনি। ফলে বাংলাদেশের প্রথম তিন ব্যাটারই কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর ৯ রান করা মুমিনুল হকও স্টার্কের শিকার হন। লিটন দাস ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

এরপর মুশফিকুর রহিমও বিদায় নিলে ২১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৪২ বল মোকাবিলা করে মাত্র ৫ রান করেন তিনি। এতে বাংলাদেশের নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার রেকর্ডও হুমকির মুখে পড়ে।

তবে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। তাদের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটিতে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। মিরাজ ১১ এবং হাসান ৮ রানে অপরাজিত আছেন।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ৬ উইকেট নেওয়া এই পেসার ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]