• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
মোঃ ইমরান হোসেন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০২:১৫ দুপুর

প্রজন্মের উপহার হুইলচেয়ার পেয়ে খুশি প্রতিবন্ধী কিশোর সিয়াম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে প্রতিবন্ধী কিশোর সিয়াম সরদারকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে প্রজন্মের উপহার সংগঠন।

আজ সকালে কিশোরের বাড়িতে তালা প্রেসক্লাবের সার্বিক সহায়তায় প্রজন্মের উপহার সংগঠন হুইলচেয়ারটি উপহার দেয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, প্রজন্ম উপহার সংগঠনের অন্যতম সংগঠন জার্মান প্রবাসী কামান হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, যুবদল নেতা সরদার রনি, তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুতাহিরুল হক শাহিন, সাংবাদিক ইমরান হোসেন, রফিকুল ইসলাম নয়ন, সংগঠক আরিয়ান ও রায়হান প্রমুখ।

মানবিক সংগঠক আরিয়ান বলেন, বেশ কিছুদিন আগে তার পরিবার আমাদের কাছে একটি হুইলচেয়ারের আবেদন জানিয়েছিলেন, আজ সেটা পেয়ে অনেক খুশী হয়েছেন। আমরা মানবিক কাজ করে চলেছি, আপনারাও এগিয়ে আসুন।

প্রজন্মের উপহার সংগঠনের অন্যতম সংগঠক জার্মান প্রবাসী কামাল হোসেন বলেন, আমার ছোট বোনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত সামিয়া তাঁর মায়ের স্মরণে এই হুইলচেয়ারটি আমাদের প্রজন্মের উপহারের মাধ্যমে একজন উপযুক্ত ব্যক্তিকে দেওয়ার অনুরোধ করেছিল। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। আরিয়ানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তালা প্রেস ক্লাবের সার্বিক সহায়তায় প্রতিবন্ধী কিশোর সিয়ামের মুখে হাসি ফুটাতে পেরেছি। দেশের বাইরে থাকার ফলে সরাসরি উপহার দিতে পারিনা। আজকে নিজে উপস্থিত থেকে দিলাম, অনেক ভালো লাগছে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো একদিন অনেক বড় হয়ে ধরা দিবে। এদের মুখের হাসি, আমাদের এই প্রচেষ্টার সফলতা!

তিনি আরও বলেন, প্রজন্মের উপহার সংগঠনটি করোনার সময় থেকে মানুষের পাশে থেকে উপহার দিয়ে যাচ্ছি। দুইশতাধিক হুইলচেয়ার , কম্বল , অতি অসুস্থদের ওষুধ, মেডিকেল খরচ, দুস্থ পরিবার গুলোকে ছাগল উপহার, কর্মময় জীবনে এগিয়ে দিতে পরিবার গুলোর পাশে থাকার চেষ্টা করছি। আমাদের সকলকেই এই ধরনের শারীরিকভাবে অসুস্থ্য মানুষের পাশে দাঁড়াতে হবে। অসহায় মানুষদের কর্মময় জীবন এগিয়ে দিতে সহযোগিতার উপহার দিতে হবে। মানুষ মানুষের জন্যই। ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সমাজকে আরও সুন্দর, মানবিক ও সহমর্মী করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। আপনার একটুখানি সহমর্মিতা ও ভালোবাসা হয়তো কারও জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]