পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইল সদর উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা যুবদলের আহŸায়ক মো. তরিকুল ইসলাম পিয়াল ও সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন।
এ সময় হবখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ওহিদ মৃধা, সাধারণ সম্পাদক মো. টিক্কা মিনা, নবু মোল্যা, বিপ্লব মিনা, স্বপন মোল্যা, সোহেল মোল্যা, আতিক মোল্যা, তাইলজেল মোল্যা, শামীম মোল্যা, ছাত্রনেতা মুসাব্বির মোল্যাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,“পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর