শনিবার (২২ আগস্ট) পৌরশহরের শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ ফাহিম চৌধুরী। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এতে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নই একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। শেরপুর-২ আসনের মানুষের কল্যাণ ও উন্নয়নে মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর