• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০৩ বিকাল

চক্ষু চিকিৎসা ক্যাম্পে লায়ন্স জেলা গভর্নর সমন্বিত উদ্যোগের মাধ্যমে অন্ধত্ব নিবারণ সম্ভব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন কামরুজজামান লিটন বলেছেন, অন্ধত্ব নিবারণে বিশ্বব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল নিরবিচ্ছন্নভাবে কাজ করে যাছে। আমাদের লায়ন্স জেলার অন্যতম সংগঠন বন্ধন লায়ন্স ক্লাব সবসময় এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অন্ধ মানুষকে চোখের আলো ফিরিয়ে দেয়ার যে মহৎ প্রচেষ্টা বন্ধন লায়ন্স ক্লাব চালিয়ে যাচ্ছে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। লায়ন্স ক্লাবের সাথে স্থানীয় সমাজকর্মী তথা মানবিক মানুষকে আয়োজনের সাথে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (২২ আগস্ট) সীতাকুণ্ডের কুমিরায় বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে, লায়ন্স চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ও স্থানীয় সমাজসেবক জগলুল হোসেন নয়নের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা গভর্ণর বলেন, বন্ধন লায়ন্স ক্লাব অতীতেও সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে। তাদের সেবার আওতায় পুরো সীতাকুন্ডের হাজার হাজার মানুষ চক্ষু চিকিৎসা সেবা পেয়েছে। আগামীতেও তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরকে এ ধরণের আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার আহবান জানান লায়ন্স জেলা গভর্ণর।

লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভপতি লায়ন আবু তাহের এর সভাপতিত্বে ও সদ্য প্রাক্তন সভাপতি এবং ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী, জসিম উদ্দিন উদ্দিন চৌধুরী, লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি, লায়ন পারভেজ, লায়ন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, লিও ক্লাব সভাপতি আজমাইন আদিল চৌধুরী, নূর মোহাম্মাদ, এনামুল হক জুয়েল, নাঈম উদ্দিন সাফায়েত, এমদাদুল হক তুহিন, সানজিদা আকতার ইভা, মোঃ আলামিন, সজিব হোসেন, ফাহিম চৌধুরী, মাহামুদুল হক কারিব,আজিজ, ইরফান,তাবাসসুম, রুপা, তিথি, অয়ান, নুর জামান, মাহাফুজ, তাহসিন প্রমুখ।

উক্ত চিকিৎসা ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেছেন। এতে প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা দেয়া হয়। তার মধ্যে ৩৯ জন রোগীকে ছানি অপারেশনের জন্য ডাক্তারগণ পরামর্শ দেন। যাদেরকে আগামী ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম লায়স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে বলে ক্যাম্প আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]