• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৬:২৪ বিকাল

গুরুদাসপুরে প্রবীণ সেবায় কেয়ার গিভার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রবীণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুরুদাসপুরে ‘কেয়ার গিভিং ফর এল্ডারলি পারসন্স (লেভেল-৩)’ প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কাতার চ্যারিটি ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) যৌথ উদ্যোগে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার খুবজীপুরে প্রবীণ সেবাকেন্দ্রে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সাথে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনডিসি সদস্য (নিবন্ধন ও সনদায়ন) অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম, নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল-মোতাহের, ডা. সিরাজুল ইসলাম শিশির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাছ। এসময় ওসি (তদন্ত) ছাড়াও সুবিধাভোগী প্রবীণ ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- প্রবীণদের সেবায় দক্ষ জনবল তৈরি ও প্রশিক্ষিত কেয়ার গিভারদের মাধ্যমে এই কার্যক্রম চলছে। তাদের স্বাস্থ্যসেবা, দৈনন্দিন পরিচর্যা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে দক্ষ-প্রশিক্ষিত কেয়ার গিভারের প্রয়োজন রয়েছে। এ ধরণের কর্মসূচি প্রবীণদের সেবার পাশাপাশি প্রশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]