প্রধানমন্ত্রী ঘোষিত সপ্তাহে একদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) পুরুলিয়া যুব সমাজের উদ্যোগে এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন চলনবিল সংরক্ষণ পরিষদের সদস্যরা।
অভিযানে পুরুলিয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুই পাশের আগাছা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এতে রাস্তার দুই পাশের পরিবেশ যেমন পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে ওঠে, তেমনি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্থানীয় যুব সমাজ।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু, নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালেহ আহমেদ বিপুল, চলনবিল সংরক্ষণ পরিষদের আহ্বায়ক কে.এম রাকিবুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন খান রাকিব, পুরুলিয়া ওয়ার্ড যুবদলের সভাপতি মমিন হোসেন ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে যুবদল নেতা নুরুজ্জামান মিন্টু বলেন- “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। রাস্তার দুই পাশে দীর্ঘদিনের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করার ফলে এলাকার পরিবেশ আরও সুন্দর ও চলাচলের উপযোগী হয়েছে। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে জনকল্যাণমূলক এমন কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে।”
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর