যশোরের শার্শার সাংবাদিক জামাল হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিককে আটক করেছে পুলিশ।
পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভূক্ত আসামী উকিল মল্লিককে শনিবার (২২ আগস্ট) ভোরে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি শামিনুল হক।
আটক উকিল মল্লিক (৫০) উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে। এবং দৈনিক গ্রামের কাজজ’র পত্রিকার সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী।
ওসি শামিনুল হক বলেন, উকিল মল্লিক দীর্ঘ দিন আত্নগোপনে ছিল। নিজ বাড়িতে সে অবস্থান করছে, এমন একটি সংবাদে এসআই শরিফুল ইসলাম অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় উকিল মল্লিকের বিরুদ্ধে দুটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। আটককৃতকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর