জুলাই বিরোধী ও হত্যা মামলার আসামী থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়িয়া উপজেলা শাখার নবগঠিত ৫১ সদস্যের আহবায়ক কমিটি থেকে সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সদস্য সচিব,একজন জুলাই শহীদের স্ত্রীসহ ১৪ জন নেতা পদত্যাগ করেছেন। শনিবার (২২ আগস্ট) বিকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা করেন।
গত ৭ আগস্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়িয়া শাখার মো. মুঞ্জুরুল হক মামুনকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার সানাউল্লাহকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার ওমর শরীফকে যুগ্ম আহবায়ক এবং মো. আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন জেলা এনসিপি’র আহবায়ক এটিএম মাহবুব উল আলম ও সদস্য সচিব মো জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সানাউল্লাহ,যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ওমর ফারুক,সাংগঠনিক সম্মদক নবী হোসেন ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল জোবায়ের। তাদের বক্তব্যে বলেছেন, আহবায়ক কিমিটিতে হত্যা মামলার আসামী,ফ্যাসিস্টের সহযোগী জাতীয় পার্টির নেতা মো. মুঞ্জুরুল হক মামুনকে আহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অনেক বিতর্কিত লোকজন রয়েছে। জেলার নেতৃবৃন্দদের জানানোর পরও তারা কোন ব্যবস্থা না নেওয়া আহবায়ক কিমিটির পদ থেকে সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সানাউল্লাহ, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক মো. আতাউল উসমান গণি, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার তাহমিদ তালুকদার, জহিরুল ইসলাম, মাসিকুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবু রাসেল শেখ,জুলাই শহীদ হাফিজুল ইসলামের সহধর্মীনি জুলাই গণঅভ্যুথান বিষয়ক সম্পাদক আখলিমা আক্তার আখি,সদস্য এভারেস্ট, সাদ্দাম হোসেনসহ ১৪ জন পদত্যাগ করেছেন।
আহবায়ক মো. মুঞ্জুরুল হক মামুনের ভাষ্য, সবার সাথে আলোচনা করেই আহবায়ক কমিটি করা হয়েছে, কোন বিতর্কিত লোক নেই। জাতীয় পার্টি ও হত্যার মামলার কোন আসামী কমিটিতে রয়েছে কিনা তার জনা নেই।
কুশল/সাএ
সর্বশেষ খবর