দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।
একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।
নতুন রোগী ভর্তির দিক থেকেও এগিয়ে ঢাকা বিভাগ। গত একদিনে এই বিভাগে ২৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৭১, রংপুরে ২৩ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৩৯ জন। খুলনা বিভাগে ১৬ জন, বরিশাল ও ময়মনসিংহে আটজন করে ১৬ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে চারজন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
এদিকে, একদিনে ৮৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু সংক্রমণও বাড়ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর