• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৫০ বিকাল

নাটোরে ঘরে আটকে পড়া শিশুকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরে বসতবাড়ির দরজা ভেঙে নিরব নামের দুই বছরের এক শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রবিবার (২৩ আগস্ট) নাটোর শহরতলির উত্তর পটুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তর পটুয়াপাড়া এলাকার বাসিন্দা নজিবুর রহমানের দুই বছরের শিশু সন্তান নিরব অসাবধানতাবশত ঘরের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা লক করে ফেলে। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। শিশুটি প্রায় আধা ঘণ্টা ঘরের ভেতর আটকে থেকে কান্নাকাটি করতে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা দ্রুত নাটোর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশেষ সতর্কতার সঙ্গে ঘরের দরজা ভেঙে শিশু নিরবকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে নিরাপদে উদ্ধার করার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় স্বস্তি ফিরে আসে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]