• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:৩০ বিকাল

নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।

চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাসের সঞ্চালনায় এবং নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সৈকত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুপম চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, চরবাটা ইসমাঈলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ফারুক।এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামচ্ছুজ্জামান নিজামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্থানীয়রা।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের অনুভূতি তুলে ধরেন।

প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারী শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সুবর্ণচরের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিগত দিনে তাঁর বিভিন্ন অবদানের কথাও স্মৃতিচারণ করেন। কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]