• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১২:২৭ দুপুর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এক প্রতিষ্ঠিত সত্য ও মুসলিম উম্মার শাশ্বত উৎসব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিশ্বখ্যাত 'মাওলিদুন্নবী(দ) উদযাপন ও বৈধতা' গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা বলেন, কোরআন সুন্নাহ ও ইজমায়ে উম্মতের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এক প্রতিষ্ঠিত সত্য ও মুসলিম উম্মার শাশ্বত উৎসব। গতকাল ২৩ আগস্ট রবিবার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

শায়খুল ইসলাম ড. আল্লামা তাহির উল কাদরী রচিত বিশ্বখ্যাত ' *মাওলিদুন্নবী(দ) উদযাপন ও বৈধতা* । গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা বক্তারা বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এখন আর কোন বিতর্কের বিষয় নয় এটি এখন শ্বাসত সত্য ও মুসলিম উম্মার এক অপরিহার্য উৎসব বটে এবং বিষয়টি পবিত্র কোরআন ও হাদিস এবং ইজমায়ে উম্মতের মাধ্যমে প্রতিষ্ঠিত। শায়খুল ইসলাম ড. আল্লামা তাহির উল কাদরী এই গ্রন্থে নিখুঁতভাবে শত শত কোরআনের আয়াত হাদিসের উদ্ধৃতি এবং আইম্মায়ে কেরাম দ্বারা উদযাপনের নজির উপস্থাপনের মাধ্যমে চমৎকারভাবে প্রমাণ করেছেন।

এযাবৎকালের রচিত মিলাদুন্নবীর উপর এটি এক অনন্য কিতাব যা মিনহাজ পাবলিকেশন্স অনুবাদের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. উদযাপন ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন Islamic Forum of Canada এর ইমাম ও প্রেসিডেন্ট শায়খ ফয়সাল আবদ-আর-রাজ্জাক (হাফিজাহুল্লাহ)।

সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব:) খুরশিদ আলম এর সভাপতিত্বে ও মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক গভর্নর ডঃ আল্লামা কফিল উদ্দিন সরকার সালেহী, ডক্টর আল্লামা একেএম মাহবুবুর রহমান, প্রফেসর ডঃ কাওসার মোস্তফা আবুল উলায়ী, ডক্টর প্রফেসর আহসানুল হাদী, পীরে তারিকাত আল্লাহ হাবিবুল্লাহ আল কাদেরী আল বাগদাদী, এডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট সাবির খন্দকার, শাহজাদী রহমান বাঁধন পীরে তারিকাত আল্লামা শাহ আবু আহমিদ, আল্লামা মুস্তাক আহমদ পাঞ্জাতনী, শায়খ মাওলানা আহমেদ রেজা ফারুকী, বিশিষ্ট মানবসম্পদ বিশেষজ্ঞ সাজ্জাদুল হক সাজিদ, এডভোকেট মাসুদুল ইসলাম মাসুদ, এডভোকেট শাহীদুল আলম রিজভী, ইকবাল হোসেন বাপ্পি, অ্যাডভোকেট মিজানুর রহমান ভূঁইয়া, মাওলানা রিয়াজ উদ্দিন ও আবুল খায়ের, জি কে এস এম আলাউদ্দিন আহমাদ প্রমুখ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]