চট্টগ্রামের স্বনামধন্য ও অন্যতম বৃহত ডায়াগনস্টিক সেন্টার শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা ) লিমিটেডের পাঁচলাইশস্থ প্রধান শাখার নিজস্ব ভবনটির অনুমোদিত নকশায় নীচতলা পার্কিং দেখানো হলেও বাস্তবে সেই স্থানটি ব্যবহৃত হচ্ছে প্রতিষ্ঠানটির ডায়াগনস্টিক সেন্টারের নানান কর্মকান্ডে৷
সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জি. বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানে ধরা পড়ে এই নকশা বহির্ভূত ভবন ব্যবহারের চিত্র৷
বেলা ১২ টায় সিডিএ চেয়ারম্যান শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা ) লিমিটেডের বেইজ মেন্ট পার্কিং দেখে সন্তুষ্টি প্রকাশ করেন৷ তবে ভবনটির অনুমোদিন নকশা বের করার পর বেরিয়ে আসে নকশা না মেনে ভবন নির্মানের চিত্র৷
সিডিএ কর্তৃক অনুমোদিত নকশায় বেইজ মেন্টে ৩২টি ও গ্রাউন্ড ফ্লোরে ২১টি পার্কিং থাকার কথা থাকলেও ভবন নির্মানের পর গ্রাউন্ড ফ্লোরে কোন পার্কিং ই রাখা হয়নি৷ তবে ভবনের অন্যান্য ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান৷
অভিযোগ আছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা ) লিমিটেড ভবনটির বেইজ মেন্টে প্রতিষ্ঠানটির নিজস্ব ডাক্তার ও স্টাফদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি রাখার সুযোগ থাকে না৷ এই জন্যে ডায়াগনস্টিক সেন্টারে আগত রোগীদের যানবাহন গুলো মূল সড়কে পার্ক করে রাখে৷ ফলে বিকেলের পর প্রবর্তক মোড় থেকে সুগন্ধা আবাসিকের গেইট পর্যন্ত যানজট লেগেই থাকে৷
সিডিএ চেয়ারম্যান ইঞ্জি. বেলায়েত হোসেন বিডি২৪লাইভকে বলেন, "আমরা অন্যান্য হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভবন গুলোর চেয়ে শেভরণের ভবনটিতে বেশীর ভাগ বিষয় ভালো পেয়েছি৷ তবে তারা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এর জায়গা ডায়াগনস্টিক সেন্টারের কাজে ব্যবহার করছি৷ আমরা তাদেরকে ৩ মাস সময় দিচ্ছি। এই তিন মাসের মধ্যে তারা তাদের নীচতলায় পার্কিং এর ব্যবস্থা করবে৷"
এই বিষয়ে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) পুলক পারিয়াল বলেন, "আমাদেরকে সিডিএ যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা তা পালন করবো৷"
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর