• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৯:৪৫ সকাল

বরিশালে ঘুমন্ত নারীর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঘুমন্ত অবস্থায় এক নারীর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার নিয়ে গেছে এক চোর। এতে গুরুতর আহত হয়েছেন ওই নারী। তার দুই কান থেকে রক্তক্ষরণ হয়ে বিছানা ভিজে যায়।

একই বাড়িতে থাকা আরেক নারীর নাকের গহনা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় চোর। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে পালিয়ে যায় সে।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এই ঘটনাট ঘটে। আহত নারী ওই এলাকার জেলে শাহজাহান হাওলাদারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ১২টার দিকে শাহজাহান হাওলাদারের বাড়ির এক পাশের টিন খুলে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শাহজাহান হাওলাদারের স্ত্রীর দুই কানে থাকা স্বর্ণালংকার ছিঁড়ে নিয়ে যায় সে। এতে তার দুই কান গুরুতর জখম হয়।

এরপর শাহজাহান হাওলাদারের পুত্রবধূর নাকের গহনা ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে চোর। তবে নাকের গহনা নিতে পারেনি সে। এ সময় ওই বাড়িতে চোর ঢোকার বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু হলে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে এর আগেই পালিয়ে যায় চোর।

পরে বাড়ির এক পাশে টিন খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থল থেকে চোরের একটি জুতাও উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।

ঘটনার পর থেকে চর মহিষা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা রাতে পাহারা জোরদার করার পাশাপাশি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঘটনার পর আহত গৃহবধূকে দেখতে যাওয়া স্থানীয় বাসিন্দা কামরুল হাসান মোমেন বলেন, ঘটনা শোনার পর আমি বেশ কয়েকজন ওই ঘরে যাই। শাহজাহান হাওলাদারের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তার কানের রক্তে পুরো বিছানা ভিজে গেছে। আমরা চোরকে ধরার চেষ্টা করছি। তাকে পাওয়া গেলে দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সাজেদুর বলেন, এ ঘটনা আমরা এখনও শুনিনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]