• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ১২:৪৪ দুপুর

দুই মিনিটের ব্যবধানে দু'বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

ফাইল ফটো

মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার রাজধানী সান হোসেসহ বিভিন্ন এলাকায় মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) রাতে পরপর এই ভূমিকম্প দুটি অনুভূত হয়। এতে কিছু স্থাপনা ও সড়কে সামান্য ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দেশটির ন্যাশনাল সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। স্থানীয় সময় রাত ১টা ৩৭ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী সান হোসের কয়েক কিলোমিটার উত্তর-পূর্বে করোনাদো এলাকায়। সেখানে কম্পন তুলনামূলকভাবে শক্তিশালীভাবে অনুভূত হয়।

এর মাত্র দুই মিনিট পর একই এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ বলে জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থলও ছিল ১০ কিলোমিটার গভীরে।

দুটি ভূমিকম্পের পর সান হোসেসহ দেশটির বিভিন্ন এলাকায় সকাল পর্যন্ত বেশ কয়েকটি পরবর্তী কম্পন বা আফটারশক অনুভূত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা কমিশন একটি সড়কে ভূমিধস এবং কয়েকটি স্থাপনায় সামান্য ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]