যশোর-নড়াইল-কালনা-ঢাকা মহাসড়কের নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের নাম মো. বাচ্চু খান (৬৫)। তিনি লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে বাচ্চু খান লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে যশোর-কালনা-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেকানে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর