‘খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ফুটবলের প্রতি তরুণদের আগ্রহও বাড়বে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে ওঠে। বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকেরা আশা করছেন, এই প্রতিযোগিতা থেকে জেলার নতুন ও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর