• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৯:৪০ রাত

খাগড়াছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডিআইজি’র

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

"মাদককে ‘না’ বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই প্রত্যয়কে সামনে রেখে খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ, মতবিনিময় ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে জেলা পুলিশের আয়োজনে শহরের পৌর টাউন হল মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

​খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পিপিএম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তরুণ প্রজন্মকে নির্দেশ দিয়ে তিনি বলেন, 'মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকাসক্তদের সঙ্গ পরিহার করে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে হবে।'

​সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধংসের মুখে ঠেলে দেয়। তাই তরুণদের রক্ষা করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নুরুল আবছার, জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, এড. আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, ক্ষনি রঞ্জন ত্রিপুরা ও রুমেল মারমা।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, এড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে এক জোরালো সামাজিক প্রতিরোধের বার্তা ধ্বনিত হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]