• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৩:২৪ দুপুর

বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, রটনা ছড়ানো হচ্ছে: ত্রাণ মন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে বাস্তবে যতটা না সংকট রয়েছে, তার চেয়ে অসত্য রটনাই বেশি ছড়ানো হচ্ছে।

বুধবার (২৬ আগষ্ট) দুপুরে লালমনিরহাটে সার বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, কৃষক পর্যায়ে সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরো সহজ ও গতিশীল করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে আরো একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি দ্রুত সার পৌঁছাতে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে। কৃষি খাতে সরকারের নীতিগত সমর্থনের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, "সরকার সারে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। তাই কৃষকদের ভোগান্তি সৃষ্টি করে অসৎ ডিলাররা কৃত্রিম সংকট তৈরি বা সার মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি সতর্ক করে জানান, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে মজুতকৃত সার উদ্ধার করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মন্ত্রী ঈদ-এ-মিলাদুন্নবী ও স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সভায় লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]