• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৫:১৬ বিকাল

আশুলিয়ায় শিশু তাসিন হত্যা: সাইফুল গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার) জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আশুলিয়া থানার পুলিশ ভাদাইল এলাকার একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামতের ভিত্তিতে সাইফুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে নিহত শিশুর মরদেহের সঙ্গে পাওয়া আলামতের সঙ্গে সামঞ্জস্য খুঁজতে সাইফুলের কক্ষ তল্লাশি করা হয়। এ সময় তার দেখানো লাল রঙের একটি শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল উদ্ধার করা হয়। পুলিশ বলছে, নিহত তাসিনের মুখের ভেতরেও চাল পাওয়া গিয়েছিল।

পরবর্তীতে সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বের আক্রোশের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে।

তবে নিহত শিশুর বাবা শহিদ মিয়া দাবি করেছেন, সাইফুল ইসলামের সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। বরং তারা একসঙ্গেই চলাফেরা করতেন।

শিশু তাসিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সাইফুলকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান,আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]