• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:১৮ বিকাল

শিক্ষক আরিফুল হত্যা: দ্রুত বিচার ও পরিবারের পাশে থাকার আশ্বাস ত্রাণমন্ত্রীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারা যাওয়া কলেজশিক্ষক আরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার(২৬ আগষ্ট) বিকেলে আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামে নিহতের বাড়িতে যান ত্রাণমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি প্রথমেই নিহত শিক্ষক আরিফুল ইসলামের কবর জিয়ারত করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। কবর জিয়ারত শেষে মন্ত্রী নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শিক্ষক আরিফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করার শক্ত আশ্বাস দেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরিফুল ইসলাম হত্যাকাণ্ডকে অত্যন্ত দুঃখজনক ও নৃশংস উল্লেখ করে বলেন, এ ঘটনার বিচার প্রক্রিয়া বিলম্বিত হতে দেওয়া হবে না। সম্প্রতি নন্দিনী হত্যা মামলার রায়ের মতোই শিক্ষক আরিফুল ইসলাম হত্যার বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। নৃশংস এই হত্যাকাণ্ডে নিহতের পরিবারটি এখন নিঃস্ব ও চরম অসহায় হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, শিক্ষক আরিফুলের স্ত্রী ও তাঁর দুটি সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সাথে নিহতের স্ত্রীকে স্বাবলম্বী করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এ সময় মন্ত্রী জানান, সমাজের আইনশৃঙ্খলা নষ্টকারী ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে প্রশাসন সচেষ্ট রয়েছে।

উল্লেখ্য, অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় গত ১ আগস্ট স্থানীয় চিহ্নিত জুয়াড়ি চক্রের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম। টানা ২০ দিন রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]