দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারের জালেই ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরলে জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় ব্যাপক উচ্ছ্বাস।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ধরা পড়া এসব ইলিশ আলীপুরের সিফাত ফিসে দিনব্যাপী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে মাছগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
জেলেরা জানান, দীর্ঘদিন পর একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় তারা আশাবাদী হয়ে উঠেছেন। এতে সমুদ্রগামী জেলেদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যবসায়ীরাও বলছেন, ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে মৎস্য ব্যবসায় গতি ফিরবে।
সংশ্লিষ্টরা জানান, সাগরে ইলিশের বিচরণ বাড়ায় জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে আরও ভালো মাছ পাওয়ার আশা করছেন জেলেরা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর