নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় ৬০ থেকে ৭০ বছরের পুরোনো পারিবারিক কবরস্থান দখল, গাছ কাটা ও কবর ভাঙচুরের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর নাজিরপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ হোসনে আরা বেগম, হালিম ও বাবুলের যোগসাজশে তাদের পূর্বপুরুষদের কবরস্থানের জায়গা দখল করা হয়েছে। কবরস্থানের গাছ কেটে ফেলা ও কবর ভাঙচুরের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় বক্তারা কবরস্থান দখল ও কবরের মর্যাদা নষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং কবরস্থানটির সীমানা নির্ধারণ করে সংরক্ষণের দাবি জানান। মানববন্ধন শেষে তারা সংবাদ সম্মেলন করেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর