ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ লিটন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহম্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার মধুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে । এসময় মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারির ছেলে লিটন মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পুলিশ ৮শ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত লিটন দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত ছিল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, গ্রেফতারকৃত আসামি লিটনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে । তিনি বলেন, যেখানে মাদক সেখানেই অভিযান, মাদক নির্মুলে এ ধরণের অভিযান অবিষ্যতে অব্যহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর