• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
সাহিদুজ্জামান সাহিদ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৬:১১ বিকাল

মানিকগঞ্জে খাদ্য গুদাম থেকে ১৩০ টন শস্য গায়েব, গুদাম সিলগালা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার খাদ্য গুদামে সরকারি উদ্যোগে সংগৃহীত শস্য সংরক্ষণে গড়মিলের অভিযোগ পাওয়া গেছে। কাগজে-কলমে মজুত দেখানো হলেও বাস্তবে বিপুল পরিমাণ চাল ও গমের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ঘটনায় গুদামটি সিলগালা করেছে খাদ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে উপজেলা খাদ্য গুদাম সিলগালা অবস্থায় দেখা যায়। এর আগে, বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে গুদামগুলো সিলগালা করে দেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঘিওর খাদ্য গুদামের হিসাব অনুযায়ী সেখানে ১১০ টন চাল ও ২০ টন গম মজুত থাকার কথা ছিল। তবে পরিদর্শনের সময় গুদামে এসব শস্যের উপস্থিতি পাওয়া যায়নি। সব মিলিয়ে ১৩০ টন শস্যের গড়মিল পাওয়া গেছে।

বাজার মূল্যের হিসাবে, গড়মিল হওয়া চাল ও গমের বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়েছে। কীভাবে সরকারি হিসাবের বিপরীতে এত বিপুল পরিমাণ শস্য গুদাম থেকে উধাও হলো, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার সঙ্গে কারও দায় বা অনিয়মের সম্পৃক্ততা রয়েছে কি না, তদন্তের পর তা স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক আইয়ুব রায়হান বলেন, তদন্ত টিম গুদাম পরিদর্শন করে সিলগালা করেছেন। এ বিষয়ে তারাই ব্যবস্থা গ্রহণ করবেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]