সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাহিত্য-সংস্কৃতি ও মেধা বিকাশ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল ধারার সাহিত্য-সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।
আয়োজকরা জানান, এখন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিতভাবে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় জাসাস নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনটির ধারাবাহিকতা ও সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর