• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৯ রাত

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটি গঠন সম্পন্ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৮৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন করা হয়। সভা হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে ও মুফতি জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা.-কে প্রধান উপদেষ্টা, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কোরাইশী দা.বা.-কে সভাপতি, হাটহাজারী মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিনকে সেক্রেটারি এবং শায়খ মুফতি হারুন ইযহারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব ডিআইটি, মুফতি হাবিবুর রহমান কাসেমী নাজিরহাট, মাওলানা আব্দুল কাদির, নায়েবে আমীর মুফতি মুহাম্মদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মুফতি সাঈদ নূর, মুফতি আলী আকবর কাসেমী, মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা নেসার আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী এবং কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

চট্টগ্রামের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমাদ, মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, দারুল মা'আরিফের মুহতামিম মাওলানা ফুরকানুল্লাহ খলীল, ফতেহপুর মাদরাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা ইউসুফ বিন আহমদ শফী রহ., মোজাহেরুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা লোকমান হাকিম, চারিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা উসমান সাঈদী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মুফতি নুরুল আবসার আযহারী হাটহাজারী, মাওলানা মাহমুদুল করীম কাসেমী লোহাগাড়া, মুফতি হারুন ইযহার, মাওলানা ইউসুফ নদভী, মাওলানা শেহাবুদ্দিন, হাইলধর মাদরাসার মুহতামিম মাওলানা তৈয়ব এবং মাওলানা জাকারিয়া হাসনাবাদী।

এছাড়াও বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মাদরাসার প্রতিনিধি এবং স্থানীয় শীর্ষ উলামায়ে কেরাম সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা খতমে নবুওয়ত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা সংরক্ষণে সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নবগঠিত চট্টগ্রাম জেলা কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি

উপদেষ্টা পরিষদ: হযরত মাও. মুহিবুল্লাহ বাবুনগরী — মুহতামিম, বাবুনগর মাদরাসা। হযরত মাও. শেখ আহমদ— শায়খুল হাদীস, হাটহাজারী মাদরাসা। হযরত মাও. সালাহ উদ্দীন — মুহতামিম, নানুপুর মাদরাসা। মুফতি শামসুদ্দিন জিয়া মুহাদ্দিস, পটিয়া মাদরাসা। হযরত মাও. শোয়াইব জমিরী — মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা। হযরত মাও. ওসমান ফয়জী— মুহতামিম, চারিয়া মাদরাসা। হযরত মাও. ওসমান কাসেমী— মুহতামিম, মেখল মাদরাসা। হযরত মাও. মুরফাকানুল্লাহ খলীল— মুহতামিম, দারুল মা'আরিফ মাদরাসা। মাওলানা হারুন,মুহতামিম শুলকবহর মাদরাসা। হযরত মাও. আবুল হাসাইন,মুহতামিম,সাতকানিয়া মাদরাসা। হযরত মাও. আব্দুল জালিল— মুহতামিম, চাখল মাদরাসা, বাঁশখালী। হযরত মাও. মুফতি আব্দুল কাদের — মুহতামিম, কুদালা মাদরাসা। হযরত মাও. হাবিবুল ওয়াহেদ — মুহতামিম, রাজঘাটা মাদরাসা। হযরত মাও. শাহাদাত হোসাইন — মুহতামিম, দারুল উলুম রাঙ্গুনিয়া মাদরাসা। হযরত মাও. মুফতি হাবিবুর রহমান — মুহতামিম, নাজির হাট বড় মাদরাসা। হযরত মাও. দিদার কাসেমী — মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা। হযরত মাও. ওমর কাসেমী— মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা। হযরত মাও. মাকসুদুর রহমান — মুহতামিম, জামালুল কুরআন মাদরাসা, মিরসরাই। হযরত মাও. শিহাব উদ্দীন — মুহতামিম, ইউসুফীয়া মাদরাসা। হযরত মাও. মীর কাসেম— পরিচালক, আল হুদা মহিলা মাদরাসা। হযরত মাও. নাসিম উদ্দীন — গড়দুয়ারা মাদরাসা।

কার্যকরী পরিষদ

সভাপতি: হযরত মাও. মুফতি খলীল আহমদ কাসেমী, মুহতামিম, হাটহাজারী মাদরাসা।

সহ-সভাপতি: হযরত মাও. একরাম ওয়াদুদী, মুহতামিম, পটিয়া মাদরাসা। হযরত মাও. ফুরকান সাহেব, দারুল মা'আরিফ মাদরাসা। হযরত মাও. খুবাইব, মুহতামিম, জিরি মাদরাসা। হযরত মাও. মুফতি কেফায়েতুল্লাহ, হাটহাজারী মাদরাসা। হযরত মাও. মাহমুদুল হাসান, মুহতামিম, ফতেপুর মাদরাসা। মাওলানা কুতুবুদ্দীন, শাইখুল হাদীস : নানুপুর মাদ্রাসা। হযরত মাও. লোকমান ,মুহতামিম, মোজাহেরুল উলুম মাদরাসা। হযরত মাও. আইয়ুব, বাবুনগরী, বাবুনগর মাদরাসা। হযরত মাও. মুফতি মোহাম্মদ আলী, মেখল মাদরাসা। হযরত মাও. ফুরকান, হাটহাজারী মাদরাসা। হযরত মাও. নাছির উদ্দিন মুনির, সাবেক ভাইস চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা। মাষ্টার আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক, আল-আমিন সংস্থা। হযরত মাও. ইউসুফ মাদানী, মুহতামিম, ইউসুফিয়া মাদরাসা, রাঙ্গুনিয়া।

সেক্রেটারি: আল্লামা মুফতি জসিম উদ্দিন, মুফতি ও মুহাদ্দিস হাটহাজারী মাদ্রাসা

সহ-সেক্রেটারি: হযরত মাও. ড. নূরুল আবছার আজহারী, হযরত মাও. মুফতি রাশেদ, হযরত মাও. আশরাফ আলী নিজামপুরী, হযরত মাও. জাকারিয়া হাসানবাদ, হযরত মাও. আকতার, হযরত মাও. জুনাইদ বিন জালাল, হযরত মাও. মীর ইদ্রিস, হযরত মাও. কায়রুল ইসলাম, হযরত মাও. শহিদুল আলম।

সহ-সেক্রেটারি: হযরত মাও. জাকারিয়া নোমান। হযরত মাও. মুফতি রাশেদ — হাটহাজারী মাদরাসা। হযরত মাও. সাইফ উল্লাহ — চট্টগ্রাম শহর। হযরত মাও. সুহাইল — খাতুনিয়া, আনোয়ারা। হযরত মাও. আব্দুল ওয়াদুদ নোমানী — ইছাপুর, মাদরাসা। হযরত মাও. মুফতি জানে আলম — রাঙ্গুনিয়া। হযরত মাও. হাফেজ ইসমাইল — হাটহাজারী। হাফেজ মাও. সিরাজ— এম কে. টাওয়ার। হযরত মাও. মীর জুনাইদ — আল হুদা মহিলা মাদরাসা।

সাংগঠনিক সম্পাদক: মুফতি শায়খ হারুন ইযহার, লালখান বাজার মাদরাসা। হযরত মাও. ইসমাইল খান,মেখল মাদরাসা। হযরত মাও. জাকের, ওয়ায়েসীয়া মাদরাসা। হযরত মাওলানা আলমগীর মাসউদ — আরবনগর মাদরাসা

প্রচার সম্পাদক: হযরত মাও. নিজাম সাইদ — হাটহাজারী মাদরাসা। হযরত মাও. মুসলিম — আল-আরাফাহ মাদরাসা, মুরাদপুর। হযরত মাও. আরিফ — নূর মসজিদ, হাটহাজারী। হযরত মাও. বনিলুল করিম — হাটহাজারী মাদরাসা। হযরত মাও. শোয়াইব— ওয়ায়েস, মাদরাসা, মিরসরাই। হযরত মাও. আব্দুস সামি — বদনাপাড়া মাদরাসা। হযরত মাও. ইসমাইল — মেহেরিয়া মাদরাসা। হযরত মাও. শোয়াইব — সাতকানিয়া। হযরত মাও. হাসেম হাটহাজারী।

প্রেস সচিব: হযরত মাওলানা মুনির আহমদ — হাটহাজারী মাদরাসা।

দপ্তর সম্পাদক: হযরত মাও. বরিশাল করিম — হাটহাজারী মাদরাসা। হযরত মাও. তাওহিদ— হাটহাজারী মাদরাসা।হযরত মাও. নিজাম সাইদ — হাটহাজারী মাদরাসা।

অর্থ সম্পাদক: হযরত মাও. মুফতি রাশেদ — হাটহাজারী মাদরাসা। হযরত মাও. সাইফ উল্লাহ — চট্টগ্রাম শহর। হযরত মাও. সুহাইল — খাতুনিয়া, আনোয়ারা। হযরত মাও. আব্দুল ওয়াদুদ নোমানী — ইছাপুর, মাদরাসা। হযরত মাও. মুফতি জানে আলম — রাঙ্গুনিয়া। হযরত মাও. হাফেজ ইসমাইল — হাটহাজারী। হাফেজ মাও. সিরাজ — এম কে. টাওয়ার। হযরত মাও. মীর জুনাইদ — আল হুদা মহিলা মাদরাসা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]