• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৯ রাত

শেরপুরে ভুয়া ডাক্তার গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও সনদবিহীন এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসা সনদের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অপচিকিৎসা দিয়ে আসায় অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাসকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সে রামচন্দ্র বিশ্বাসের ছেলে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত ডিগ্রি বা সনদ ছাড়াই স্যানালপাড়া এলাকায় চেম্বার খুলে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন। তিনি নিয়মিত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব করা এমনকি অবৈধভাবে শল্য চিকিৎসাও (অপারেশন) পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর চেম্বারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ অস্ত্রোপচারের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০ অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা ও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর একটি চৌকস দল এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে ভুয়া ডাক্তার ও অবৈধ চিকিৎসা কেন্দ্রগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, তাকে আগামীকাল সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]