• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০২:২৭ দুপুর

বরগুনায় ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৭ আগস্ট বরগুনা সদরের ১নং বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়ীয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে তেঁতুলবাড়ীয়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা তেঁতুলবাড়ীয়ার বান্দাকাটা বাজারে ফুলঝুড়ি-গুলিশাখালী সড়কে বিকেল ৪ ঘটিকায় অভিযান চালিয়ে মোঃ সাব্বির রহমান (১৯)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এরপর বিকেল ৫টায় একই এলাকার বাসিন্দা মোঃ লাল মিয়া জমাদ্দার (৬৬)-এর বসতঘরের শয়নকক্ষ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় লাল মিয়া জমাদ্দার এবং তার ছেলে মোঃ লিটন (৪০)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, (পিপিএম সেবা) বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে বরগুনা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।"

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]